ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্ত দাবি বঞ্চিতদের। ‎কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা নিয়ম নীতি ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড ফরিদপুরে পল্লী জসীম মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুরের তুলাগ্রাম পার্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব কে এম ওবায়দুর রহমান এর স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান এবং কে এম ওবায়দুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড স্মরণ করতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাইজুল।
দোয়া মাহফিলে ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় রাখা এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬