ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

বোয়ালমারীতে যৌথ অভিযানে ভেজাল খাদ্য কারখানা সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে একটি অবৈধ খাদ্য কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট কারখানার মালিককে মোটা অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি ২০২৬, দুপুর আনুমানিক ২টায় বোয়ালমারী উপজেলার দক্ষিণ ছোলনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি খাদ্য উৎপাদনকারী কারখানা ও গুদামে অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট কারখানাটি চরম অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল। এ ছাড়াও নামকরা বিভিন্ন কোম্পানির প্যাকেট ও লোগো নকল করে নিম্নমানের ভেজাল খাদ্য বাজারজাত করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে কারখানার মালিক বাহারুল ইসলাম (৪৫)-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় উক্ত খাদ্য কারখানা ও গুদাম সিলগালা করে দেওয়া হয়।

যৌথবাহিনী ও প্রশাসনের এই অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। এলাকাবাসী জানান, ভেজাল খাদ্য মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সেনাবাহিনী, প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযানের ফলে এ ধরনের অপরাধ দমন সম্ভব হচ্ছে, যা জনমনে আস্থা সৃষ্টি করছে।

অভিযান শেষে যৌথবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

পরবর্তীতে অভিযানের সকল আইনগত কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং বিদ্যমান খাদ্য নিরাপত্তা ও ভেজালবিরোধী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোয়ালমারীতে যৌথ অভিযানে ভেজাল খাদ্য কারখানা সিলগালা

আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬