ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক 

বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতিতে ছুটে চলা একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২০ জন পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে হান্নান (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নানের বাড়ি বোয়ালমারী উপজেলায় বলে জানা গেছে।

আহতদের মধ্যে ট্রাকের হেলপার মো. নাঈম (২২) ও মো. আল-আমিন (২৫) রয়েছেন। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে আসা ট্রাকটি দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে চলাচল করছিল। বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক স্থানে দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি পালিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির ধাক্কায় অন্তত ২০ জন আহত হন। পরে ট্রাকটি বিলনালিয়া নতুনহাটখোলা বাজারে একটি দোকানে ধাক্কা দিলে স্থানীয়রা সেটিকে থামিয়ে দেয়। এসময় উত্তেজিত জনতা চালক, হেলপারসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে এবং ট্রাকটিতেও ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পর ট্রাকচালক হান্নানের মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনার প্রকৃত কারণ ও আহতের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬