ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

মুন্সিবাজারে ইউনাইটেড পেট্রল পাম্পে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড পেট্রল পাম্পে সংঘটিত হয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা। ডাকাতির এই ঘটনায় নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট হওয়ার পাশাপাশি পাম্পে কর্মরত কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টা ৩৯ মিনিট থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, ভোররাতে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ১১ জন ডাকাত পেট্রল পাম্পে প্রবেশ করে। এ সময় তারা সেখানে দায়িত্বে থাকা অয়েলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে জিম্মি করে তাদের হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায়। পরে তাদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এরপর ডাকাতরা পাম্পের গ্রিলের তালা ভেঙে ক্যাশিয়ারের কক্ষে ঢুকে ক্যাশ বাক্স ভাঙচুর করে। ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

ডাকাতির সময় পাম্পে উপস্থিত সহকারী ম্যানেজার সোহেল আহমেদের কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। এছাড়া অয়েলম্যান সিদ্দিক মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

স্থানীয়রা জানান, ডাকাত দলের প্রত্যেক সদস্যের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, ফলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম দৈনিক ফরিদপুর মহানগর বার্তাকে জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ডাকাতির ঘটনার পর পেট্রল পাম্প এলাকা ও আশপাশে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুন্সিবাজারে ইউনাইটেড পেট্রল পাম্পে ভয়াবহ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

আপডেট সময় : ১১:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬