ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

রিপন সাহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে গিয়ে শ্রমিক রিপন সাহাকে নৃশংসভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় ফরিদপুরের কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ জানুয়ারি ভোররাতে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা না দিয়ে পালানোর সময় রিপন সাহাকে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করা হয়। নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত গাড়ির মালিক আবুল হাসেম (সুজন) (৫৫) ও গাড়িচালক কামাল হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করেছে। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু গ্রেপ্তার যথেষ্ট নয়—এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থী প্রতিনিধি
ফয়সাল ইসলাম বলেন, “রিপন সাহা আমাদের ব্যাচমেট ছিলেন এবং অত্যন্ত ভালো একজন মানুষ। সামান্য কিছু টাকার জন্য তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং দোষীদের ফাঁসি কার্যকর করার দাবি জানাই।”

সাইমুর রহমান সিয়াম বলেন, “প্রকাশ্যে একজন মানুষকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এমন ঘটনার বিচার চাইতে হওয়াটাই দুঃখজনক। আমরা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রিপন সাহা হত্যাকারীদের ফাঁসির দাবিতে কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

আপডেট সময় : ০১:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬