ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার, সদরপুর থেকে

ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটেরচর ইউনিয়নের ছলেনামা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেনামা গ্রামে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। এই মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। এর ফলে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

ঘটনা প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার ফলে যারা কৃষিজমি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শিমুল তালুকদার
সদরপুর ( ফরিদপুর) প্রতিনিধি
০১৭১৯১০৩৬১৫
২১/১/২০২৬
ছবি সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬