ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর 

ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ভুক্তভোগী নাছিমা আক্তার বানু (৬২) বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার মেয়ে নুসরাত আজিজ স্বর্ণা (৪২) কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকার নিজ বসতবাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তায় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযুক্তরা হলেন—সৈয়দ আবু মোজাহার লিয়াকত আলী ওরফে ছাকু (৬০), তার স্ত্রী সৈয়দা আখতুজা পাখি (৫০), সৈয়দা শাহানা বেগম (৫৮), মীনা আক্তার (৫২), হেলেনা আক্তারী (৫৫) ও খন্দকার এ্যালেক্স (৪২)।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ছাকু রামদা দিয়ে নাছিমা আক্তার বানুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। অন্য অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় খন্দকার এ্যালেক্সের লোহার রডের আঘাতে ভুক্তভোগীর ডান হাত ভেঙে যায়।
একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে অভিযুক্ত মীনা আক্তার তার গলা থেকে আনুমানিক দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রিকশাযোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত খন্দকার এ্যালেক্স একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত। ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন লুট

আপডেট সময় : ০১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬