সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে কলা বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৩১৫ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া এলাকায় রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬ইং দুপুর ৩টার সময় একটি কলা বাগান থেকে হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত হিরা মনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












