ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও ভিজিএফ চাল বিতরণ করেন- চৌধুরী নায়াব ইউসুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুরঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শনিবার দিনব্যাপী এসব বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গঙ্গাবতী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিপুল সংখ্যক দরিদ্র পরিবার উপস্থিত থেকে ঈদের উপহার গ্রহণ করেন।
পরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ভবনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। একই সঙ্গে গেরদা ইউনিয়ন এলাকায় ভিজিএফ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি চৌধুরী নায়াব ইউসুফ অসহায় মানুষের হাতে ঈদ বস্ত্র ও চাল তুলে দেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও ভিজিএফ চাল বিতরণ করেন- চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ১০:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬