ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ’র কমিটি গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন, ফরিদপুর জেলা থেকে অভিনন্দন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধে কাজ করা সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী হিসেবে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রস্তাবিত এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকারকর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, নবগঠিত এ কমিটিকে ফরিদপুর জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ মাহাবুব মিয়া, (গালিব) ও শেখ হাচান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ বাংলাদেশ’র কমিটি গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন, ফরিদপুর জেলা থেকে অভিনন্দন।

আপডেট সময় : ১২:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬