ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জনসেবামুখী পুলিশিংয়ের অঙ্গীকার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে অবৈধ গাড়ি পার্কিং, ব্যাহত শিক্ষার পরিবেশ সদরপুরে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে ঋণ ও পারিবারিক কলহ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার।  ফরিদপুরে ১৪৪ ধারার আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে নারীসহ পরিবারের সদস্যরা মারধরের শিকার

আহমেদ আবু জাফর সভাপতি, আলী আজগর ইমন সাধারণ সম্পাদক—সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার-ফরিদপুর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দেশের বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাউন্সিলের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আজগর ইমন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি মনোনীত আহমেদ আবু জাফর বর্তমানে একটি বাংলা পোর্টালের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক আলী আজগর ইমন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, ছাত্রনেতা, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং নির্যাতনমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি মাঠপর্যায়ে কাজ করবে বলে জানানো হয়েছে। এটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে সারাদেশে কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় এর শাখা বিস্তৃত হয় এবং কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আহমেদ আবু জাফর সভাপতি, আলী আজগর ইমন সাধারণ সম্পাদক—সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন

আপডেট সময় : ১২:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬