বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ।
- আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

মোঃ আজাদ তালুকদার বিশেষ প্রতিনিধি,
বালিয়াকান্দি শারদীয় দুর্গাপূজা ২০২৬ ইং উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০) অক্টোবর বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি বক্তৃতার শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে আগত সবাইকে শুভেচ্ছা জানান।
তিনি আরো জানান, এবার বালিয়াকান্দিতে ১৫৯ টি পুজা মন্ডপে পুজা উদযাপন হবে। প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে এবং সরকারি অনুদান সঠিকভাবে বন্টন করা হবে বলে মত প্রকাশ করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মসিউল আযম চুন্নু, সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন খাঁন, মোহাম্মদ আশিকুর রহমান (আশিক) পুজা উদযাপন পরিষদের আহব্বায়ক নিতিশ চন্দ্র মন্ডল, সভাপতি সুজয় কুমার পাল প্রমুখ।











