ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

রাজবাড়ীর সমবায় অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির ও  বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে যথাসময়ে অফিসে না আসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৮ আগস্ট দুপুরে অনিয়মের  অভিযোগের ব্যাখ্যা চেয়ে জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে নোটিশ করেন, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন। বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে নোটিশ করেন, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম।

উল্লেখ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এই নোটিশে অভিযুক্ত কর্মচারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে এবং শুনানিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়।

জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস জানান, গতকাল জেলা অফিসে কাজ ছিলো সারাদিন সেখানে ছিলাম, তাই আজ অফিসে আসতে একটু দেরী হয়, সে কারণে আমাকে কারণ দর্শানোর নোটিশ করেছে।

জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন বলেন, সময় মতো অফিসে না আসা ও রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীর সমবায় অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০১:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫