সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দঃআগুনে পুড়িয়ে ধ্বংস
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাস এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিতঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কয়েকটি বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ি জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার আলগী ইউনিয়নের শুকনী বিল, পাঁচবাড়িয়া বিলে অভিযান চালিয়ে ৫০ টি চায়নাদুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পোড়ানো হয় যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।
দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান সহ সংশ্লিষ্টরা।
ফরিদপুরের ভাঙ্গায় অভিযানে নিষিদ্ধ চায়না দুয়াড়ি জাল জব্দঃআগুনে পুড়িয়ে ধ্বংস












