সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গোয়ালচামোট কলোনী পাড়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুর গোয়ালচামট কলোনিপাড়ায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে
আজ শনিবার ভোর অনুমান ৪,৩০ মিনিটে গৃহবধূ সুমি (২৪)
পিতা আফজাল হাওলাদার
স্বামী:মিঠু শিকদার
সাং বিহারী কলোনি, পারিবারিক কলহের জের ধরে নিজ বসত ঘরের পাশের একটি রুমে প্রবেশ করে ওড়না দিয়ে পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকায় খবর নিয়ে জানা যায় নিহত সুমি আক্তার পারিবারিক কলমের কারণে তার নিজ স্বামী মিঠুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করেছিল।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে
এবং লাশের সুরাতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













