ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ষাটোর্ধ্ব বৃদ্ধের পেটকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার (নওগাঁ):

নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় একটি নির্জন আমবাগান থেকে ষাটোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর দেওয়া তথ্যে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরের দিকে এলাকার কয়েকজন বালক লক্ষীপুর আমবাগানের ভেতরে অবস্থিত দরগাতলা নামক পুকুরপাড়ে ভেড়া ও ছাগল চরাতে গিয়ে পুকুরপাড়ের নিচে আমবাগানের মধ্যে পেটকাটা, নাড়িভুঁড়ি বের হয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ দেখতে পায়।

পরে তারা বাগান থেকে বেরিয়ে এসে এলাকাবাসীকে বিষয়টি জানালে স্থানীয়রা থানায় খবর দেয়।
সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দিন জানান, “এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ষাটোর্ধ্ব বৃদ্ধের পেটকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫