ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক 

ফরিদপুরের বোয়ালমারীর বড়নগর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা — রাস্তাহীনতায় ভোগান্তিতে রোগীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামে অবস্থিত বড়নগর কমিউনিটি ক্লিনিক ধীরে ধীরে অচল অবস্থার দিকে যাচ্ছে।
জনগণের চিকিৎসা সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও ক্লিনিকে পৌঁছানোর কোনো সুষ্ঠু রাস্তা না থাকায় রোগী ও স্বাস্থ্যকর্মী উভয়েই চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, ক্লিনিকে যেতে হয় মানুষের বাড়ির ভেতর দিয়ে। অনেক সময় বাড়ির মালিকরা বাধা দেন বা পথ বন্ধ করে রাখেন। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা নিতে গেলেও নানা বিড়ম্বনার শিকার হন।

স্বাস্থ্যকর্মী মো. বিল্লাল হোসেন বলেন,

> “কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে আসার কোনো উপযুক্ত রাস্তা নেই। জমিদাতা সদস্য সজল মিয়া বাইপাস রোড হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রায় ৮ ফুট একটু চওড়া রাস্তা করার জায়গা দিয়েছেন। তবে ওই রাস্তাটির সামনে একটি বড় নালা রয়েছে, যা মাটি দিয়ে ভরাট না করলে ক্লিনিকে রোগী যাতায়াত করতে পারবে না।”

তিনি আরও বলেন,

> “যদি সমাজের বিত্তবান মানুষরা একটু সহযোগিতা করতেন, তাহলে নালাটি ভরাট করে রাস্তা তৈরি করা যেত। এতে জনগণ সহজে ক্লিনিকে এসে চিকিৎসা সেবা নিতে পারত।”

রোগী মো. নাজির শেখ বলেন,

> “ক্লিনিকে আসতে অনেক কষ্ট হয়। কাদামাটি আর মানুষের বাড়ির ভেতর দিয়ে আসতে হয়। প্রশাসনের কাছে অনুরোধ করছি— যেন দ্রুত একটা ভালো রাস্তা তৈরি করা হয়।”

রোগী হাজেরা বেগম বলেন,

> “মানুষের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে যেতে হয়। অনেকেই আসতে দিতে চায় না। আমাদের জন্য স্থায়ী রাস্তার ব্যবস্থা করা দরকার।”

স্থানীয় এক বৃদ্ধ আব্দুল গফুর মোল্লা জানান,

> “এই ক্লিনিকটা আমাদের খুব দরকার। কিন্তু রাস্তা না থাকলে কেউই আসতে চায় না। সরকার বা চেয়ারম্যান যদি একটু নজর দেন, তাহলে উপকার হতো।”

এই বিষয়ে জানতে চাইলে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রাফিউল আলম বলেন,

> “বড়নগর কমিউনিটি ক্লিনিকের রাস্তা নিয়ে কিছু জটিলতা ছিল, তবে এখন জমির মালিক রাস্তার জায়গা দিয়েছেন। নালা ভরাট ও রাস্তা নির্মাণের জন্য আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আশা করছি শিগগিরই কাজ শুরু হবে।”

এই ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম মাকুল বলেন,

> “জমির মালিক ইতোমধ্যে রাস্তার জায়গা দিয়েছেন। এখন শুধু নালা ভরাট করলেই ক্লিনিক পর্যন্ত রাস্তা তৈরি করা যাবে। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে একযোগে চেষ্টা করছি যেন দ্রুত মাটি ভরাট করে পথটি ব্যবহারযোগ্য করা যায়।”

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিক স্থাপন করলেও রাস্তার ব্যবস্থা না করায় এর পূর্ণ সুফল জনগণ পাচ্ছেন না।
অন্যদিকে, প্রতিদিন রোগী, গর্ভবতী নারী ও শিশুরা চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়ছেন।

তাদের দাবি, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও সমাজের বিত্তবান ব্যক্তিরা একসঙ্গে উদ্যোগ নিলে বড়নগর কমিউনিটি ক্লিনিকটি আবারও এলাকার মানুষের নির্ভরতার জায়গা হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের বোয়ালমারীর বড়নগর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা — রাস্তাহীনতায় ভোগান্তিতে রোগীরা

আপডেট সময় : ০২:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫