ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

মোরেলগঞ্জে কৃষি কর্মকর্তার কার্যালয়ে দুদকের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিতরণ করা ১১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সঠিক ব্যবহার ও বিতরণ সংক্রান্ত অভিযোগে মঙ্গলবার (৭ জানুয়ারি) এই অভিযান পরিচালিত হয়।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। এ সময় অভিযুক্ত সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০২১-২২ এবং ২০২৩-২৪ অর্থবছরে সরকারিভাবে ১৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করার জন্য বরাদ্দ দেওয়া হয়। ৩০-৩২ লাখ টাকা মূল্যের এসব মেশিনের জন্য কৃষকদের ৯ লাখ টাকা করে পরিশোধ করতে হয়েছে। তবে বাস্তবে, খাতা-কলমে ১৪টি মেশিন বিতরণ দেখানো হলেও ১১টি মেশিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মেশিন বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “সরকার কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের সহায়তা দিতে ভর্তুকির আওতায় এসব মেশিন বিতরণ করলেও অনিয়মের ফলে তা উদ্দেশ্যপূরণে ব্যর্থ হয়েছে।”##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোরেলগঞ্জে কৃষি কর্মকর্তার কার্যালয়ে দুদকের অভিযান

আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫