ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর শিবচর উপজেলার ১৪ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা ফরিদপুরের রমজান উপলক্ষে বিশেষ সার্ভিল্যান্স অভিযান রমজান সামনে রেখে তালমা বাজারে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা—তদন্তে পুলিশ মধুখালীতে ওজন ও মান সংক্রান্ত অনিয়মে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড ফরিদপুরে পাওনা টাকার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা। মাদারীপুরে স্বাস্থ্যসেবায় শুদ্ধি অভিযান: ৭ ক্লিনিক সিলগালা, আটক ৪ জন, জরিমানা ৬০ হাজার টাকা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়” — এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত শশুরবাড়ির আয়োজনে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলকে সংবর্ধনা

শিক্ষকদের শিক্ষক অধ্যাপক যতীন সরকার আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান : 

আজ বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যতীন সরকারের  মৃত্যু হয়।

যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। জুন মাসে বেশ কিছু কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ময়মনসিংহে মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়।

সম্প্রতি তাকে আবার ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এখন লাশ হাসপাতালেই আছে। সেখান থেকে জেলার উদীচী কার্যালয়ে বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে সেখান থেকে নিজ জেলা নেত্রকোনায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হবে।

যতীন সরকার ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে যতীন সরকার ২০১০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ খ্রিষ্টাব্দে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে আসেন নিজ জেলা নেত্রকোনায়। বর্তমানে বসবাস করছেন শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতে। মহীরুহ অধ্যাপক যতীন সরকার স্যার বিদ্বেহী আত্মার মাগফিরাত ও শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষকদের শিক্ষক অধ্যাপক যতীন সরকার আর নেই

আপডেট সময় : ০৫:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫