ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

শশুরবাড়ির আয়োজনে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার- ফরিদপুর 

২৮ ফেব্রুয়ারি, শনিবার, আনন্দঘন পরিবেশে শশুরবাড়ির স্বজনদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল-কে। ফরিদপুরের কমলাপুর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বজনরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন জনপ্রিয় এই নেতাকে। এ সময় বক্তারা বলেন, শহিদুল ইসলাম বাবুল শুধু একটি আসনের প্রতিনিধিই নন, তিনি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমুখী রাজনীতির ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসন আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি বাবুল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শশুরবাড়ির স্বজনদের এই আন্তরিক আয়োজন আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের দোয়া ও সমর্থন নিয়েই আমি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।” তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা শেষে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দেশ ও জাতির কল্যাণ, ফরিদপুরের উন্নয়ন এবং এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি পারিবারিক উষ্ণতা, আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সবার মাঝে ছিল উৎসবের আমেজ, যা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শশুরবাড়ির পরিবারের গভীর ভালোবাসা ও গর্বের বহিঃপ্রকাশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শশুরবাড়ির আয়োজনে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলকে সংবর্ধনা

আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬