বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর শিবচর উপজেলার ১৪ ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে শিবচর উপজেলা’র বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ১৪টি ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদন প্রদান করা হয়েছে।
শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার ও সদস্য সচিব শিল্পী আক্তার নীলার স্বাক্ষরিত এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শিবচর উপজেলা নন্দকুমার ইনস্টিটিউট সংলগ্ন আহ্বায়ক সুহাদা আক্তারের বাসভবনে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাহাদাত হোসেন খান, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, এবং মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাদবর চর ইউনিয়ন (২৭ সদস্য) আহ্বায়ক: সাহিদা বেগম,সদস্য সচিব: নাজমা বেগম,দ্বিতীয় খণ্ড ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: মনি আক্তার,সদস্য সচিব:রোকসানা বেগম,পাঁচচর ইউনিয়ন (২৭ সদস্য),আহ্বায়ক: সেলিনা বেগম,সদস্য সচিব: মোসাঃ আমেনা,শিরুয়াইল ইউনিয়ন (২৯ সদস্য),আহ্বায়ক: হ্যাপি বেগম,সদস্য সচিব: তুলি বেগম,বাঁশকান্দি ইউনিয়ন (২৪ সদস্য),আহ্বায়ক: রিনা আক্তার,সদস্য সচিব: মোছাম্মৎ চায়না আক্তার
কুতুবপুর ইউনিয়ন (২৯ সদস্য),আহ্বায়ক: সাবিনা আক্তার আদরী,সদস্য সচিব: কল্পনা,ভদ্রাসন ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: আসমা বেগম,সদস্য সচিব: রূপবানী বেগম,উমেদপুর ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: আসিয়া আক্তার অন্তরা,সদস্য সচিব: রোকসানা বেগম,ভান্ডারীকান্দি ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: ডালিয়া বেগম,সদস্য সচিব: কনক আক্তার,কাঁঠালবাড়ীচর ইউনিয়ন (৩১ সদস্য)
আহ্বায়ক: খতেজা আক্তার
সদস্য সচিব: নাজমা বেগম
বন্দরখোলা ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: নার্গিস আক্তার,সদস্য সচিব: সেলিনা বেগম,বহেরাতলা ইউনিয়ন (২২ সদস্য)
আহ্বায়ক: তাসলিমা আক্তার
সদস্য সচিব: জিয়াসমিন আক্তার,দত্তপাড়া ইউনিয়ন (৩১ সদস্য),আহ্বায়ক: রোকসানা আক্তার,সদস্য সচিব: আসমা বেগম
নিলখী ইউনিয়ন (২২ সদস্য)
আহ্বায়ক: রাবেয়া বেগম
সদস্য সচিব: ডলি শীল
অনুষ্ঠানে শিবচর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সোহাদা আক্তার আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি দলীয় নেতাকর্মীদের কাছে আগামী নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করা এবং নারীদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কমিটি ঘোষণার কার্যক্রম সম্পন্ন হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


























