ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর ও পৌরসভার উদ্যোগে ময়লার ভাগার পরিষ্কার, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় ভূমিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার- ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও বিএডিসি ফরিদপুর জেলা মৎস্য কার্যালয় এলাকার দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর। পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২১ ডিসেম্বর রবিবার ২০২৫,  সকাল থেকে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসায়ী, দোকানদার, প্রাইভেট হাসপাতালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে আসছিল। এতে এলাকাটি একদিকে দুর্গন্ধপূর্ণ হয়ে ওঠে, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

এই অবস্থার অবসান এই পরিস্থিতির অবসানে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সমাজ কল্যাণ ফোরাম, বাইসো ফরিদপুর পৌরসভাসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।

কাজী জেবা তাহসিন

পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কাজী জেবা তাহসিন, আবির হাসান অন্তু, বৈশাখী ইসলাম, আব্দুল্লাহ সিয়াম, মোঃ শরিফুল, জাকিয়া ফারহানা জেবা, কাজি রিয়াজ, সোহেল রানা-সহ আরও অনেক স্বেচ্ছাসেবী।

এছাড়াও পরিবেশ রক্ষার এই মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করে অংশ নেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ, ক্রিয়া সম্পাদক মাহবুব মিয়া গালিব, সহ-প্রচার সম্পাদক শেখ হাচান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি কাজী জেবা তাহসিন বলেন,

“শুধু ময়লা পরিষ্কার করাই আমাদের লক্ষ্য নয়। আমরা এই এলাকায় ফুলগাছ রোপণ করে শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, যেন এটি একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এলাকায় পরিণত হয়।”

স্থানীয় সচেতন মহল স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ফরিদপুর শহরকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর ও পৌরসভার উদ্যোগে ময়লার ভাগার পরিষ্কার, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় ভূমিকা

আপডেট সময় : ০৮:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫