ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

ডুমাইনের ভেলা কান্দিতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন প্রতিনিধি নগরকান্দা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি রাত ১১টায় (২৩:০০ ঘণ্টা) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ডুমাইনের ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মো বাসির আহমেদ (৩৫), পিতা: মো জমির মোল্লা, গ্রাম: ভেলা কান্দি, ইউনিয়ন: ডুমাইন, থানা: মধুখালী, জেলা: ফরিদপুর—কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডুমাইনের ভেলা কান্দিতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬