নগরকান্দায় নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে, ধানের শীষ এগিয়ে
- আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর – ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এর পক্ষে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজাদ, জেলা বিএনপি মৎস্যজীবী দলের আহবায়ক, রেজানুর রহমান রিজু, ফরিদপুর জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুর রহমান ইসলাম, জেলা বিএনপি নেতা ইয়াহিয়া খন্দকার, আরো উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক ও (জাসাস) নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক মোঃ জহিরউদ্দিন চোকদার লুলু।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৫ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারী গ্রামের ওহাব মাতুব্বরের বাড়িতে সংসদ নির্বাচনের নির্বাচনী উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাঙ্গী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আক্কাস আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি বলেন, নগরকান্দা সালথা নিয়ে ফরিদপুর -২ আসনে কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ বিগত ১৭ বছর সাধারণ জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়ন, বন্যা, খরা,নিপিড়ীত নির্যাতিত মানুষদের দোরগোড়ায় সেবা করেছেন আগামী ১২ ফেব্রুয়ারীতে সকলে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন যাতে নগরকান্দা সালথার জনগণের অসমাপ্ত কাজগুলো সফল করতে পারে।
তিনি আরো বলেন যাদের কোন দিন সাধারণ মানুষের মাঝে দেখা যায় নাই তারা এখন ইসলামের দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে আবার বেহেশতের কথা বলে ধর্মকে ব্যবহার করছে। তাই তাদের ঐসব কথা না শুনে শামা ওবায়েদ কে ধানের শীষে ভোট দিবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আয়ুব বেপারী।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি আবুল মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক, বিএনপি ওহাব মাতুব্বর, সমাজকল্যাণ সম্পাদক, আযুব আলী শেখ, বিএনপি নেতা আবু সায়েম, আফজাল শিকদার প্রমুখ।
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন যুবদলের নগরকান্দা উপজেলা শাখার সদস্য রিপন শিকদার।
















