ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার ট্যালেন্টপুলে বৃত্তি পেল জান্নাতুল মাওয়া মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে। ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের চাঁদাবাজ বাহার শেখ ওরফে নাপিত বাহার গ্রেফতার ফরিদপুরে চোর চক্রের একাধিক আসামি গ্রেপ্তার, ১৮টি ইজিবাইক উদ্ধার ফরিদপুর পুলিশ হাসপাতালে প্যাথলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ভাঙ্গায় হত্যা ও ডাকাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার ফরিদপুরে ঈদ ও রমজানে নিরাপত্তা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। গলাচিপা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন: সর্বস্তরের জনগণের অনুরোধে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রতিদিন পদে লড়বেন শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। ফরিদপুরে স্কুলশিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে জখম: আদালতে মামলা দায়ের।

ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের বোয়ালমারীতে চাঞ্চল্যকর শিশুশ্রমিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‍্যাব-১০)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিহাত শেখ বোয়ালমারী উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবড়া গ্রামে একটি জুট মিলে কর্মরত ১২ বছর বয়সী শ্রমিক মো. সজীব ওরফে শরীফ কাজ শেষে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত রিহাত শেখ ও তার এক সহযোগী কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস শিশুটির পায়ুপথে প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে তার অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় নিহতের বাবা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৭, তারিখ-২৬/০২/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিল। র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বাহিনীটি জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে।

ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬