ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

ট্যালেন্টপুলে বৃত্তি পেল জান্নাতুল মাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরহুম মাসুদ রানার কন্যার সাফল্যে আবেগঘন প্রতিক্রিয়া নাজমুল হুদা বাশারের

রেজাউল করিম, ফরিদপুর:

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে ফরিদপুরে আনন্দের খবর ছড়িয়ে পড়ে। মরহুম মাসুদ রানার বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে আদর্শ বালিকা মাদ্রাসা থেকে এ কৃতিত্ব অর্জন করে।

এই খবরে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব-এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “আজ আমার প্রিয় বন্ধু মাসুদ রানা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। মেয়ের এই সাফল্য দেখে তিনি গর্বে ভরে উঠতেন। জান্নাতুল মাওয়া বাবার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে—এটাই আমাদের সান্ত্বনা।”

নাজমুল হুদা বাশার স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় জান্নাতুল মাওয়াকে তার বাবা একদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবিও তার কাছে সযত্নে সংরক্ষিত রয়েছে, যা তুলেছিলেন তাদেরই ঘনিষ্ঠ ফটোগ্রাফার বন্ধু রানা। সেই স্মৃতি মনে করে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “ভালো থাকিস মা, ফিআমানিল্লাহ্।”

তিনি আরও বলেন, অল্প বয়সে পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর পাশে সমাজের সবাইকে দাঁড়াতে হবে। জান্নাতুল মাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, শিক্ষাজীবনে আরও সাফল্য দান করেন এবং বাবার স্বপ্ন পূরণের তাওফিক দেন।”

ফরিদপুরের সচেতন মহল মনে করছেন, জান্নাতুল মাওয়ার এই সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, পুরো জেলার জন্য গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবাই শুভকামনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যালেন্টপুলে বৃত্তি পেল জান্নাতুল মাওয়া

আপডেট সময় : ০৫:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬