ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের আলিপুর খাঁ পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম শুভ (২৯)। তিনি শুকুর মোল্লার ছেলে। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন আলিপুর রাজ্জাকের মোড় এলাকায়।

যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে বিকেল সাড়ে চারটার দিকে উক্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা প্রকাশ্যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবককে চলাচল করতে দেখে তাকে থামার সংকেত দেন। তবে উপস্থিতি বুঝতে পেরে ওই যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি খালি খোষা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, প্রকাশ্যে অস্ত্র ও মাদক নিয়ে চলাফেরা জননিরাপত্তার জন্য বড় হুমকি ছিল। যৌথ বাহিনীর তৎপরতায় এমন অপরাধীদের আটক হওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তা বোধ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬