ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩১৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদসহ আরও অনেকে। এছাড়াও জান্নাতুল তাহিয়া রেভি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মাশউদা হোসেন। তিনি তার বক্তব্যে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অবদান ক্রমেই বাড়ছে এবং এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান আজ দৃশ্যমান। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিচ্ছেন। তাদের এই অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করছে।

বক্তারা আরও উল্লেখ করেন, নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তবে এখনো সমাজের একটি অংশ নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিভিন্ন সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে নারীদের পিছিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এসব প্রতিবন্ধকতা দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এর আগে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় : ১২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬