টেপাখোলা ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণকাজ পরিদর্শন
- আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

আনোয়ার তুহিন, সদর উপজেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার টেপাখোলা এলাকার ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে পাইপ ড্রেন স্থাপনের কাজ শুরু করেছে ফরিদপুর পৌরসভা।
সোমবার চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় তিনি কাজের অগ্রগতি ও নির্মাণমান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
পৌরসভা সূত্রে জানা যায়, পাইপ ড্রেন স্থাপনের মাধ্যমে ওই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিক দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।












