ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন

নড়াইল-১ আসন- কালিয়ায় জামায়াতের সমাবেশ ও র‍্যালিতে জনতার ঢল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাসেল মোল্লা , নড়াইল

কালিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ মঞ্চে প্রার্থীর বড় ব্যানার, দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবং বর্ণাঢ্য সাজসজ্জায় পুরো সমাবেশ ছিল উৎসবমুখর।

উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের কৃষি সদস্য ডঃ আলমগীর বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল -১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর বিশ্বাস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ও সত্যের পক্ষের ইসলামী দল। এই দল কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে না।
এজন্য বাংলাদেশের আপামর জনসাধারণ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। প্রধান অতিথি সকলকে আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন “নড়াইল-১ আসনের মানুষ বহুদিন ধরে প্রকৃত জনসেবার অপেক্ষায় আছে। আমি কোনো ব্যক্তির প্রতিনিধি হতে চাই না—আমি এই এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই। আপনারা যদি সুযোগ দিলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।”

সমাবেশ শেষে বিশাল একটা র‍্যালি বের হয়ে কালিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইল-১ আসন- কালিয়ায় জামায়াতের সমাবেশ ও র‍্যালিতে জনতার ঢল।

আপডেট সময় : ১১:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫