ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

ফরিদপুরে সিএন্ডবি ঘাট পতিতালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৫৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুর জেলা সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকার একটি পতিতালয়ে রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভাড়াটিয়াদের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় সোহেল (৩৫), শান্তা, লতা, লিজা এবং এক কাজের মেয়েসহ আরও অনেকে আহত হন।

অভিযোগ রয়েছে, শ্রাবন্তী (২৪), তিশা (২১), হাফিজুল (৫০), তার ছেলে ও দুই স্ত্রীসহ ২০-২৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয়।

পতিতালয়ের দায়িত্বপ্রাপ্ত নাসির (৩৭) বলেন, এ ধরনের সহিংস ঘটনা আগে কখনো ঘটেনি। বহিরাগতদের নিয়ে শ্রাবন্তীর নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

ঘর মালিক সোহেল (৩৫) জানান, দুপুরে প্রথম দফায় আমার বাড়িতে হামলা চালানো হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা চলে যায়। কিন্তু রাত ৯টার দিকে আবার পাকিস্তান পাড়া থেকে ২০-২৫ জন এসে হামলা করে। এ সময় তারা নগদ প্রায় ৮০ হাজার টাকা ও ৭-৮ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং ফ্রিজ, আলমারি, টেবিল, ওয়ারড্রব ও খাটসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের উপস্থিতির কারণেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। তারা আরও দাবি করেন, হাফিজুল নামে একজন আহত হলেও তা নিজেদের মধ্যে বিরোধের জেরে হয়েছে। স্থানীয় কেউ তাকে আঘাত করেনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে সিএন্ডবি ঘাট পতিতালয়ে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ।

আপডেট সময় : ০৪:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬