ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুনি সাংবাদিক হারুন আনসারীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে থানায় জিডি পাওনা টাকা চাইতে গিয়ে জা’র হামলায় গৃহবধূ রক্তাক্ত জখম, থানায় অভিযোগ বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্ত দাবি বঞ্চিতদের। ‎কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বালিয়াকান্দি উপজেলায় সাতটি ইউনিয়নে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা নিয়ম নীতি ফরিদপুরে মিথ্যা মামলা দায়েরের দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট: ৫ মামলায় ৩৩,৫০০ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম,ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাননিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হয়। এর মধ্যে অনুমোদনহীন পণ্য মজুদ রাখার অপরাধে কেবি অয়েল মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত বিশ্বাস অয়েল মিল বিএসটিআই’র সিএম লাইসেন্সের শর্ত লঙ্ঘন করায় তাদের গুনতে হয় ২৫ হাজার টাকা জরিমানা।
এছাড়া ভাই ভাই স্টোরে ব্যবহৃত দুটি ওজনযন্ত্রের বার্ষিক ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধ পলিথিন মজুদ রাখার দায়ে মেসার্স রাধা গোবিন্দ পোদ্দারকে ১ হাজার টাকা এবং পাবনা স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এবং নুঝাত তাবাসসুম। অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী দায়িত্ব পালন করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও সঠিক ওজন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। জনস্বার্থে বিএসটিআই’র এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট: ৫ মামলায় ৩৩,৫০০ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬