ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার সদরপুর 

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

​ ১ নভেম্বর ২০২৬ রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, সমাজসেবা অফিসার শামীম আহমেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন এবং উপজেলা বিএনপির আহবায়ক কাজী বতরুজ্জামান বদু।

​অনুষ্ঠানে বক্তারা দেশের যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজ দেশের মূল শক্তি। তাদের সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে পারলে তবেই দেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য অতিথিবৃন্দ নানা দিকনির্দেশনা প্রদান করেন।

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬