ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ফটিকছড়িতে Authentic Foundation এর উদ্যোগে ৫০০০ বৃক্ষরোপণ মিশনের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

“যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, সেই পরিমাণ গাছ লাগানো হচ্ছে কিনা তা এখন চিন্তার বিষয়। শুধু গাছ লাগালেই হবে না;তার পরিচর্যাও করতে হবে।আমাদের দেশে বন উজাড় হতে হতে বন্য প্রাণীর আবাসস্থলগুলোও এখন লোকালয়ে পরিণত হয়েছে।রিজার্ভড এরিয়া (সংরক্ষিত এলাকা) গুলোতে মানুষ বসবাস শুরু করেছে। এই মুহূর্তে ব্যক্তি-সচেতনতা সবচেয়ে মুখ্য বিষয়। অথেন্টিক ফাউন্ডেশনের ৫০০০ বৃক্ষরোপণের এই অভিযান একটি অসাধারণ উদ্যোগ।”

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অথেন্টিক ফাউন্ডেশনের উদ্যোগে “সবুজপ্রাণে সাজাই দেশ,সজীব রাখি পরিবেশ” প্রতিপাদ্যে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা “Greensoul: 5000 Trees for Earth”–এর উদ্বোধন এবং বার্ষিক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উপলক্ষে গতকাল ১৪ জুলাই সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ বীরপ্রতীক শফিকুন নূর মওলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনির উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর সদস্য মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কর্মসূচির উদ্বোধন করেন অথেন্টিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জয়নুল আবেদিন তাওরাত।

ফটিকছড়ি বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী বলেন,”বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এদেশে নিত্য-নৈমত্তিক ব্যাপার।ক্ষুদ্র পরিসরে একেবারে নিজস্ব প্রচেষ্টায় অথেন্টিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ এদেশের জন্য খুবই যুগোপযোগী একটি পদক্ষেপ।রাষ্ট্রীয় পর্যায়ের বাইরে ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে এধরণের উদ্যোগে উৎসাহ যোগানো জন্য অতিরিক্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য অথেন্টিক ফাউন্ডেশন।

এর বাইরেও উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগ এ দেশের অবহেলিত মানুষকে আশ্র‍য় ও সহায়তা দিচ্ছে;তার জন্য আমরা ফটিকছড়িবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মিলনায়তনে এই অনুষ্ঠানটি আমার জন্য একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।আজকে অনুষ্ঠানে নিজেরা উপস্থিত হয়ে এতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সায়মা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসতিয়াকসহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীবৃন্দ ও অথেন্টিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।

অনুষ্ঠানে উপস্থিত সকলে বৃক্ষরোপণের এই মিশন বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান পরবর্তী সময়ে অথেন্টিক ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ি থানাসহ ফটিকছড়ির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ এবং প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

উল্লেখ্য, মানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি বিগত বছরগুলোর সমাজসেবামূলক কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৫ বছরে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ৫০০০ বনজ বৃক্ষ রোপণ, বিতরণ ও পরিচর্যার লক্ষ্যে উক্ত পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী,স্থানীয় জনগণসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততায় একটি সচেতন, পরিবেশবান্ধব সমাজ গঠনে অবদান রাখাই এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফটিকছড়িতে Authentic Foundation এর উদ্যোগে ৫০০০ বৃক্ষরোপণ মিশনের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫