ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ

খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির দুই গ্রুপের হাতাহাতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় হাতাহাতিতে জড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির দুই গ্রুপ। এসময় এক নেতাকে শারীরিকভাবে আঘাত করেন অপর গ্রুপের নেতাকর্মীরা। শুক্রবার রাত ৯ টায় নগরীর বিএমএ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এসময় মঞ্চে উপস্থিত এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার ও যুগ্ম মুখ্য সংগঠক ( দক্ষিনাঞ্চল)  মোল্লা রহমতুল্লাহ দুই গ্রুপকে শান্ত করতে ব্যর্থ হয়ে সভা স্থল থেকে বের হয়ে চলে যান। প্রত্যক্ষদর্শীরা জানান গনপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পুর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী রাত ৮ টায় খুলনা বিএমএ মিলনায়তনে কেন্দ্রিয় নেতাদের মতবিনিময় সভা শুরু হয়। রাত ৯ টায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষ হলে এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক মোঃ ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডেকে নেন। এসময় তাকে মঞ্চে দেখে প্রতিবাদ করেন এক অংশের নেতাকর্মীরা। তারা ” চাদাবাজ”  কেন মঞ্চে চিৎকার করতে থাকেন। তখন আজাদের অনুসারীরা তাদের দিকে তেড়ে যান এবং হট্রগোলে জড়িয়ে পড়েন।কেন্দ্রীয় নেতারা তাদের থামাতে ব্যর্থ হয়ে সভাস্থল থেকে বের হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এনসিপির দুই গ্রুপের হাতাহাতি।

আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫