ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩

ফরিদপুর -৪ সংসদীয় আসনকে পূর্ণবহালের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা আক্তার স্মৃতি- নগরকান্দা প্রতিনিধি 

ফরিদপুর জেলায় মোট ৪ টি সংসদীয় আসন পরিবর্তন করায় ফুঁসে উঠেছে সাধারণ জনতা। এসময় সাধারণ জনগণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।সদরপুর,ভাঙ্গা এবং চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর -৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা।

৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়। এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই দিকে প্রচুর গাড়ি আটকা পড়ে। মানববন্ধনে হামিরদী ও আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। তাদের দাবি, তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত একটি নোটিশ জারি হয়। এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী নামক দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথার সঙ্গে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বেলা ১২ টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আপনাদের দাবি নির্বাচন কমিশনকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমরা সবাই ভাঙ্গাকে ভালোবাসি। আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে। এ সময় তিনি সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে প্রায় ৪ ঘন্টা পর অবরুদ্ধ যানচলাচল স্বাভাবিক চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর -৪ সংসদীয় আসনকে পূর্ণবহালের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫