চলো চলো ঢাকা চলো: ৭ মে সাংবাদিক সমাবেশ সফল করার আহ্বান জাতীয় গণমাধ্যম দিবসের দাবিতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের ধারাবাহিক আলোচনা সভা
- আপডেট সময় : ১০:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

ফরিদপুর মহানগর বার্তা প্রতিবেদকঃ
জাতীয় গণমাধ্যম দিবস ঘোষণার দাবিকে সামনে রেখে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের উদ্যোগে ১ মে থেকে ৭ মে পর্যন্ত ধারাবাহিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে আগামী ৭ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশ সফল করার জোরালো আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু দেশের সাংবাদিক সমাজ আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করছে। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় গণমাধ্যম দিবস ঘোষণা সময়ের দাবি।
সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, আগামী ৭ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে এই দাবি জাতীয় পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করা যায়।
আলোচনা সভা থেকে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়—“চলো চলো ঢাকা চলো”—এই স্লোগানকে সামনে রেখে সমাবেশকে সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম দিবস ঘোষণার দাবিতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের এই কর্মসূচি ইতোমধ্যে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৭ মে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।





















