ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন

ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, চিকিৎসা সহায়তা, মিলাদ ও অন্যান্য মানবিক খাতে মোট ১ হাজার ৪০৩টি পরিবারের মাঝে এই অনুদান প্রদান করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুদান পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

আপডেট সময় : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬