নগরকান্দায় সাংবাদিকের বাড়িতে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি
- আপডেট সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের মোঃ রেজাউল করিম বাবলুর বাড়ীতে গত ১ লা অক্টোবর দিবাগত গভীর রাতে বসত ঘরের টিনের বেড়া কেটে নগদ ৭৩ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, দু’টি মোবাইল ল্যাপটপ চুরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে সাংবাদিক রেজাউল ইসলামের স্ত্রী মালতি বেগম দেখে তার ঘরের আসবাবপত্র কাপড় চোপড় এলোমেলো এবং ট্রাংক ভাঙ্গা রয়েছে।
সাংবাদিক রেজাউল ইসলাম বাবলু “দৈনিক সুত্রপাত” পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, তিনি বলেন আমার ঘরে গভীর রাতে চুরি হয়েছে কে-বা কারা চুরি করেছে আমি দেখি নাই তবে এলাকায় বেশ কিছু মাদকাসক্ত রয়েছে তারা চুরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যপারে নগরকান্দা থানায় অফিসার ইনচার্জ রেজাউল করিম সাহেবকে অবহিত করলে বেলা১২ টার দিকে নগরকান্দা থানার শহিদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে চুরির ঘটনা তদন্ত করেন এবং এলাকায় মাদক সেবন,বিক্রয় পরিবহন যারা করে অচিরেই তাদেরকে চিন্হিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে।




















