রাজবাড়ী বালিয়াকান্দিতে নবীজি (সঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগে চিকিৎসক কে গণধোলাই।
- আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজারে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে পাওয়া গেছে। উক্ত কটুক্তি কারী নবাবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মদ আলি। স্হানীয় জনগন ঐ কটুক্তি কারী কে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করেছে বলে জানা গেছে।
উক্ত ঘটনার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থির হয়ে পড়ে।
স্থানীয়৷ জনগন সূত্রে জানা যা য়, ডাঃ আহম্মদ আলি আজ ১৫ ই জুন রবিবার সকাল ১০টার দিকে নবাবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে জনসম্মুখে নবীজি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে থাকে। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে আটক করে রশি দিয়ে বেধে গণপিটুনি দেয়।
এ ঘটনায় এলাকায় আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বালিয়াকান্দি থানা পুলিশ এবং উপজেলা ভুমি কর্মকর্তাকে জানানো হয়। তৎক্ষনিক ভাবে উপজেলা ভুমি কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। এতেও আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক না হলে রাজবাড়ী সেনা ক্যাম্পে ঘটনার বিষয়ে অবগত করার সাথে সাথে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে সেনাবাহিনী কটুক্তিকারী ডাঃ আহম্মেদ কে আটক করে বালিয়াকান্দি থানা পুলিশে সৌপর্দ করে। এ সময় সেনাবাহিনী এলাকাবাসীকে শান্ত থাকার আহবান করেন বলে জানা গেছে।



















