ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে শাজাহান মিয়া (৪৬) নামে এক পোশাক কারখানার প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার টান কালিয়াকৈর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাজাহান মিয়া জয়দেবপুর সদর থানার এনায়েতপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় নুরুল গার্মেন্টসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে কালিয়াকৈর উপজেলার গর্জনখালি এলাকার দারোগালীর মেয়ে সিলভিয়াকে বিয়ে করেন শাজাহান। তাদের ধ্রুব (১৪) ও জিস্তি (১১) নামে দুটি সন্তান রয়েছে। পারিবারিক সম্পর্কে টানাপোড়েনের কারনে বিয়ের পর তিনি নিজ বাড়ি ছেড়ে কালিয়াকৈরে বসবাস শুরু করেন। সম্প্রতি টান কালিয়াকৈরের মশিউরের বাড়িতে ভাড়া থেকে পরিবার নিয়ে বসবাস করছিলেন। বাবা, ভাই-বোনদের সঙ্গেও তার যোগাযোগ কমে যায়। পাশাপাশি স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল বলে জানা যায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাজাহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫