ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:২১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৭৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি – রেজাউল করিম
১৮ অক্টোবর ২০২৫ ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা আজ শনিবার বিকেল ৪টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মুজিবুর রহমান এবং গীতা পাঠ করেন সাংবাদিক পার্থ প্রতিম ভদ্র।
সভায় প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা রক্ষা ও স্থানীয় সংবাদ মাধ্যমের মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পার্থ প্রতিম ভদ্র, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ জহির মোল্লা, রেজাউল করিম, অমিত সরকার, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইব্রাহিম আলী, মোঃ মাসুম মোল্লা, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ আফজাল হোসেন, শামীম হোসেন, মোঃ মাহাবুব মিয়া, লিপি আক্তার,সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, সঠিক তথ্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করতে হবে— যাতে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়। তারা ক্লাবের ঐক্য ও সক্রিয় ভূমিকার মাধ্যমে ফরিদপুরের সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও আপনার আমার একটি নিউজের জন্য অন্যায় ভাবে কেউ যেন হ্যাঁয় প্রতিপন্ন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে, তবে কোন ব্যক্তি যদি ঘুষ দূর্নীতি ও অসামাজিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকেন অবশ্যই আপনার লেখনী দ্বারা তাকে যেন আইনের আওতায় আনা জায় সেদিকে লক্ষ্য রেখে নিউজ লিখবেন।
সভা শেষে পরবর্তী কার্যক্রম নির্ধারণ ও বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফরিদপুর মহানগর বার্তা পত্রিকার কয়েকজন সাংবাদিক কে কার্ড দেওয়া হয়।


























