ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

আটোয়ারীতে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি 

র‌্যালি, আলোচনা সভা ও এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত-

পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও এনসিডি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ডায়াবেটিস প্রতিরোধ ও জনসচেতনতা  নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকার ব্যবস্থাপক যিনি দীর্ঘকাল সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনাবা মোছাঃ শাহিনা ফৌজিয়া, উক্ত বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, “ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারী। দেশের বহু মানুষই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবনযাপনই ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে।”

তিনি আরও সতর্ক করে বলেন, ডায়াবেটিস রোগীরা যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ নানান মারাত্মক শারীরিক জটিলতায় ভুগতে পারেন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক মাহমুদ হাসান, নাজমুল হাসান ও মোঃ সজিব বাবুও ডায়াবেটিস প্রতিরোধ ও সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপা, ওজন-উচ্চতা নির্ণয় এবং চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মীরা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আটোয়ারীতে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

আপডেট সময় : ১২:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫