ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার কৈজুরী ইউনিয়নে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী। বাজার মনিটরিংয়ে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন। ফরিদপুর হেলিপোট বাজারে চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ফরিদপুরে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা ফরিদপুরে অমর একুশে ভাষা শহীদদের প্রতি এমপি চৌধুরী নায়াব ইউসুফের শ্রদ্ধা নিবেদন। পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক পত্নীতলায় ২১শের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা। নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ কমপক্ষে ১২ জন আহত

‎সালথায় ভোট নিয়ে তর্ক বিতর্কে বিএনপি সমর্থকদের ওপর হামলা, আহত ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল ব্যুরো চীফ

ফরিদপুরের সালথায় মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ১১ জন সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমআর নামাজের সময় রামকান্তুপুর গ্রামের একটি মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের সাথে ১২ দলীয় জোটের নেতা রবিউল তালুকদারের সমর্থকদের তর্কাতর্কি ও কথাকাটাকাটির ঘটনা ঘটে। নামাজ শেষে উভয়পক্ষের সমর্থকরা মসজিদের সামনে জড়ো হন। একপর্যায় রবিউল তালুকদারের সমর্থকরা বিএনপি নেতা কুদ্দুস তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ৬টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
‎হামলায় বিএনপি সমর্থক মো. ওয়াদুদ তালুকদার (৫০), টিটুল তালুকদার (৩০), মুসা কজী (৫০), রয়েল কাজী(৩০), সোহরাব তালুকদার (৪৫), শরিফুল ইসলাম (১৬), ফরিদ তালুকদারসহ (২২) অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য কুদ্দুস তালুকদার ও রবিউল তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যায়।
‎সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা বলেন, সহিংসতার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিবেশ এখন শান্ত।
‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎সালথায় ভোট নিয়ে তর্ক বিতর্কে বিএনপি সমর্থকদের ওপর হামলা, আহত ১১

আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬