ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনের ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেছে কালিয়াকৈর উপজেলা প্রশাসন।

১১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা নির্বাচন অফিসে সরঞ্জাম বিতরণে ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারদের কাছে পর্যায়ক্রমে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য আলাদা প্যাকেট ও তালিকা প্রস্তুত করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সরঞ্জাম গ্রহণের আগে প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে তালিকা যাচাই-বাছাই ও স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিতরণকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, বিভিন্ন ধরনের সিল ও স্ট্যাম্প, অমোচনীয় কালি, ফলাফল প্রস্তুত ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেজিস্টার, সিলগালা করার উপকরণসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী। প্রতিটি সরঞ্জাম অত্যন্ত সতর্কতার সঙ্গে গণনা ও প্যাকেজিং করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নির্বাচনী উপকরণ নির্ধারিত ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। সরঞ্জাম পরিবহনের সময় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর–১ আসনের সবগুলো ভোটকেন্দ্রে সময়মতো সরঞ্জাম পৌঁছে দিতে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি রয়েছেন কেন্দ্রগুলোতে সরঞ্জাম গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সবাই সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তারিখঃ১১/০২/২০২৬ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ

আপডেট সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬