ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার কৈজুরী ইউনিয়নে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী। বাজার মনিটরিংয়ে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন। ফরিদপুর হেলিপোট বাজারে চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ফরিদপুরে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা ফরিদপুরে অমর একুশে ভাষা শহীদদের প্রতি এমপি চৌধুরী নায়াব ইউসুফের শ্রদ্ধা নিবেদন। পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক পত্নীতলায় ২১শের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা। নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ কমপক্ষে ১২ জন আহত

কৈজুরী ইউনিয়নে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলার সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের কাচনাইল গ্রামে দীর্ঘদিন ধরে রাতের পর রাত অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে মনির ও বিল্লাল নামের দুই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সন্ধ্যা নামার পর রাত ৯টা-১০টার দিক থেকে শুরু হয় মাটি কাটার কার্যক্রম। গভীর রাত পর্যন্ত ভেকু ও ট্রাকের বিকট শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছোট ছোট শিশুদের ঘুমের মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। ট্রাকের অবিরাম যাতায়াতে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, মনিরের পুকুর থেকে কুটির বাড়ির মোড় হয়ে সরদার বাড়ির মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা হয়েছে। ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ রাস্তায় গর্ত তৈরি হয়েছে, যা যাতায়াতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসী দ্রুত এ অবৈধ মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসন, এসি ল্যান্ড ও ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক ও পরিবেশের আরও বড় ক্ষতি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৈজুরী ইউনিয়নে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী।

আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬