ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

রাজবাড়ী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, পরিবারের উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ

রাজবাড়ী জেলার সদর উপজেলার চরশ্যামনগর গ্রাম থেকে আল-আমিন শেখ (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে প্রবাসী সাইফুল শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে দশটায় সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন কমপ্লেক্স মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে মাদ্রাসায়ও পৌঁছেনি এবং এরপর আর বাড়িতে ফিরে আসেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আল-আমিন গত ৭ থেকে ৮ বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করে আসছিল।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে থাকা জুব্বাটি বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভেতর পাওয়া যায়। সেখানে তার ব্যবহৃত জোব্বা ও একশত টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পরিবার সুত্রে আরও জানা গেছে আল আমিন মাদ্রাসা থেকে বাড়ি আসলে সহজে মাদ্রাসায় যেতে চাইতো না এজন্য তার মা রু আক্তার গালিগালাজ করেছিল।
এ ঘটনায় আল-আমিনের মা বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারী রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের পক্ষ থেকে কিশোরের সন্ধান পেতে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, পরিবারের উদ্বেগ

আপডেট সময় : ০৮:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬