ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত নগরকান্দায় ফসলি জমি কেটে মাটি বিক্রি, প্রশাসনের অভিযান – ৬০ হাজার টাকা জরিমানা নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে রমজানে ইফতার সামগ্রী বিতরণ ফরিদপুর সদর-৩ আসনের এমপি’র সাথে পরিচিত সভা ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত ফরিদপুরে কাপরের রশি টানানোকে কেন্দ্র করে এক যুবক খুন ফরিদপুরে শিশুশ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম গ্রেপ্তার ট্যালেন্টপুলে বৃত্তি পেল জান্নাতুল মাওয়া মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে। ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের চাঁদাবাজ বাহার শেখ ওরফে নাপিত বাহার গ্রেফতার ফরিদপুরে চোর চক্রের একাধিক আসামি গ্রেপ্তার, ১৮টি ইজিবাইক উদ্ধার

নগরকান্দায় ফসলি জমি কেটে মাটি বিক্রি, প্রশাসনের অভিযান – ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল আমিন নগরকান্দা প্রতিনিধি :

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফসলি জমি ধ্বংস করে ভেকু গাড়ির মাধ্যমে মাটি কাটা ও ট্রলি গাড়ি দিয়ে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।
বিশেষ করে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মারুফ ও জাকির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে করে আবাদযোগ্য জমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
খবর পেয়ে নগরকান্দা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত জাকির হোসেন পিতা আ: মালেক শেখ কে আটক করেন এবং মাটি কাটার অভিযোগে তাকে
মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
পাশাপাশি তাৎক্ষণিকভাবে মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “উপজেলার কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষা পাবে এবং পরিবেশের ক্ষতি কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মরহুম বন্ধু মাসুদ রানার কন্যার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন আবেগঘন প্রতিক্রিয়া ফরিদপুর মহানগর প্রেস ক্লাব সভাপতির নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: মরহুম মাসুদ রানা (রানা)–এর বড় কন্যা জান্নাতুল মাওয়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলে এ সুখবর ছড়িয়ে পড়ে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে। এ সংবাদে গভীর আনন্দ ও আবেগ প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাব–এর সভাপতি নাজমুল হুদা বাশার। তিনি বলেন, “বন্ধু রানা আজ বেঁচে থাকলে কতটাই না খুশি হতো! মেয়ের এই সাফল্য দেখে বুক ভরে যেত তার। জান্নাতুল মাওয়া যদি আজ বাবার হাত ধরে এই আনন্দ ভাগাভাগি করতে পারতো—তাহলে মুহূর্তটি আরও পরিপূর্ণ হতো।” জান্নাতুল মাওয়া ফরিদপুরের মিয়া পাড়া, পশ্চিম খাবাশপুর এলাকার আদর্শ বালিকা মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অল্প বয়সেই পিতৃহারা এই মেধাবী শিক্ষার্থীর এমন কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। সভাপতি নাজমুল হুদা বাশার আরও স্মৃতিচারণ করে জানান, ছোটবেলায় রানা একদিন মেয়েকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে এসেছিলেন। সেই সময় তোলা একটি ছবির কথা উল্লেখ করে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ছবিটি তুলেছিল আমাদেরই বন্ধু রানা। আজ সে নেই, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর মেয়ের সাফল্য আমাদের হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে।” তিনি দেশবাসীর কাছে জান্নাতুল মাওয়ার জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “ভালো থাকিস মা, ফি আমানিল্লাহ। আল্লাহ যেন তোমাকে মানুষের মতো মানুষ হওয়ার তাওফিক দেন এবং তোমার বাবার স্বপ্ন পূরণের শক্তি দান করেন।” বন্ধুর কন্যার এই অর্জনে আনন্দের সঙ্গে মিশে আছে না-পাওয়ার বেদনা। তবুও জান্নাতুল মাওয়ার সাফল্য প্রমাণ করে—স্বপ্ন থেমে থাকে না, প্রজন্ম থেকে প্রজন্মে তা বেঁচে থাকে ভালোবাসা ও দোয়ার শক্তিতে।

নগরকান্দায় ফসলি জমি কেটে মাটি বিক্রি, প্রশাসনের অভিযান – ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬