ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

ফরিদপুর সদর-৩ আসনের এমপি’র সাথে পরিচিত সভা ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার-ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পরিচিত সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ, নির্বাচিত সংসদ সদস্য, ফরিদপুর সদর-৩।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আপা উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক দৃষ্টিভঙ্গিই হবে আমাদের অগ্রযাত্রার মূল শক্তি।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, সংসদ সদস্যের দিকনির্দেশনায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ ফরিদপুর সদর গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদর-৩ আসনের এমপি’র সাথে পরিচিত সভা ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬