ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ফরিদপুর

ফরিদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক অপরাধ প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

রবিবার (২১ ডিসেম্বর) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। সভায় ফরিদপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বর্তমান সময়ের বিভিন্ন আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, সামাজিক অনিয়ম, দুর্নীতি, অবৈধ সিন্ডিকেট, মাদকসহ নানা অপরাধমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি ছাত্রসমাজসহ সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আগত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভা শেষে উপস্থিত সকলেই মতবিনিময় সভাটিকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫